West Bengal Elections 2021: 'সরকারি লোগো ব্যবহার করে রাজনৈতিক প্রচার', অরূপ রায়ের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ

হাওড়ার তৃণমূল নেতা ও সমবায়মন্ত্রী অরূপ রায়ের (Arup Roy) সভায় আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ তুলল বিজেপি। গতকাল শিবপুরের কাজিপাড়ায় অরূপ রায়ের সভায় সরকারি প্রকল্পের লোগো, ব্যানার ব্যবহার করে প্রচারের অভিযোগ উঠল।   বিজেপির অভিযোগ, কোনও দলীয় কর্মসূচি থেকে সরকারি প্রকল্পের কাজ করা যায় না। এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছে বিজেপি। অরূপ রায়ের দাবি, যাঁরা এসেছিলেন তাঁরা প্রচারে আসেননি, যাঁরা স্বতঃস্ফূর্তভাবে এসেছিলেন। তিনি নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ অস্বীকার করেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola