West Bengal Elections 2021: শান্তনু ঠাকুরকে কটাক্ষ, 'শীঘ্রই ভবিষ্যতের কথা জানাব', জল্পনা উস্কে মন্তব্য বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Feb 2021 01:38 PM (IST)

আজ সাংবাদিকদের মুখোমুখি হন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) বিরুদ্ধে তিনি তোপ দেগে বলেন, "উনি ব্ল্যাকমেল করে জেলা করলেন। এরপর তিনি তাঁর কার্যকলাপ শুরু করলেন। দলকে ব্ল্যাকমেল করলেন শান্তনু ঠাকুর।" সিএএ (CAA) নিয়ে বলেন, "মতুয়া কার্ডের নাম করে উনি অনেক কিছু করছেন, আজ বলব না।" পাশাপাশি জল্পনা উস্কে তিনি বললেন, "আমি আমার ভবিষ্যতের কথা জানাব।"