West Bengal Elections 2021: দিলীপের চা-চক্রে 'লাকি ড্র' ! 'টোপ দিয়ে লোক ডাকতে হচ্ছে', কটাক্ষ কুণালের

এবার চা-চক্রে পুরস্কারের টোপ বিজেপির। লাকি ড্রয়ের মাধ্যমে বিজেতাকে বেছে নিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার। এদিন যোধপুর পার্কে দিলীপ ঘোষের (Dilip Ghosh) চায়ের আসরে দেখা গেল এই ছবি। এপ্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "ওদের চা-চক্রে, সভায়, রাজনৈতিক সভায় ভিড় হচ্ছে না, তাই লাকি ড্রয়ের টোপ দিয়ে লোক ডেকে আনছে। এই স্তরে নেমেছে বিজেপি, এটা সার্কাস চলছে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola