West Bengal Elections 2021: প্রেমেন্দ্র স্ট্রিটে কংগ্রেস ও তৃণমূল সংঘর্ষ, বোমাবাজি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 May 2021 11:16 PM (IST)

নির্বাচনের ফল বেরোনোর আগের রাতে উত্তপ্ত পার্ক স্ট্রিট। প্রেমেন্দ্র স্ট্রিটে কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। দুই দলের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, পরে তা সংঘর্ষের আকার নেয়। পুলিশ পিকেটের সামনেই বোমাবাজী করা হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।