West Bengal Election 2021: 'ভোটের পর উঁচু পদের বিনিময়ে TMC-কে সমর্থন করবে Congress', বিস্ফোরক আব্বাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Mar 2021 02:58 PM (IST)

গতকালের ঘটনায় দুঃখপ্রকাশ করেও ফের বিস্ফোরক আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)। কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য আব্বাসের। মোদি, দিদি দুজনের সঙ্গেই যোগাযোগ রাখছেন কংগ্রেসের এক নেতা। ভোটের পর উঁচু পদের বিনিময়ে তৃণমূলকে সমর্থন করবে কংগ্রেস। এক ঘনিষ্ঠ রাজনীতিবিদ বলেছেন বলে দাবি করেছেন সিদ্দিকি। তিনি বলেন, "প্রদীপদা বলেছেন কংগ্রেসের হাতে মাত্র ৫২টা আসন, এত কম আসন থেকে আব্বাসকে দেওয়া সম্ভব নয়। তাই গতকাল বলেছিলাম, অবস্থান স্পষ্ট করুক কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে জোটে থাকব কি না, সেই স্বাধীনতা আমাদের আছে", মন্তব্য আইএসএফের প্রতিষ্ঠাতা সদস্যের। যদিও কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) কার্যত এই কথা উড়িয়ে দিয়ে বলেন, "না আমি এমন কোনও কথা বলিনি। তিনি একথা কোথা থেকে জেনেছেন? এটা একেবারেই বাজে কথা।"