West Bengal Elections 2021: হলদিয়া থেকে মালদা, ত্রিস্তরীয় নিরাপত্তা গণনা কেন্দ্রগুলিতে

আগামীকাল রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলিতে হবে ভোটগণনা। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজ্যের কোভিড পরিস্থিতিতে যাতে সংক্রমণ এড়ানো যায় তার দিকেও নজর রাখা হচ্ছে। গণনা কেন্দ্রগুলিকে মুড়ে ফেলা হচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায়। হলদিয়া গভর্নমেন্ট স্কুলে করা হচ্ছে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা। এই গণনাকেন্দ্রেই হবে নন্দীগ্রামের ভাগ্যনির্ধারণ। এবারের নির্বাচনে নন্দীগ্রাম ছিল একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। অন্যদিকে মালদাতেও দেখা গেল একই ছবি। মালদা কলেজের গণনা কেন্দ্রে বাঙ্কার তৈরি করেছে কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রেই ভোটগণনা হবে ইংরেজবাজার কেন্দ্রের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola