West Bengal Elections 2021: 'বেইমানদের ভোট দেবেন না', বালিতে 'হল্লা বোল' স্লোগান দীপ্সিতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Mar 2021 03:57 PM (IST)

বালিতে প্রচারে বেরিয়েছেন CPM প্রার্থী দীপ্সিতা ধর। ডোর টু ডোর ক্যাম্পেন করছেন তিনি। দীপ্সিতা ধরের প্রচারে অভিনেত্রী শ্রীলেখা। তিনি বলেন, "২০১৬ সালে জেতার পর বৈশালী ডালমিয়াকে আর এলাকায় মানুষের কাজের জন্য দেখেননি। এটা শুধু সাধারণ মানুষের কথা তৃণমূলের কাউন্সিলররাও বলছেন। মানুষ বুঝেছেন পাঁচ বছরে যে মানুষটা কাজ করলেন না ভোটের আগে অন্য দলে যোগ দিলেন। বালির মানুষ এই বেইমানদের ভোট দেবেন না। আমাদের স্লোগান গরিব মানুষের কথা বলে। খেটে খাওয়া মানুষের কথা বলে। ছাত্র-যুবর কথা বলে।"