West Bengal Elections 2021: গাড়ির মধ্যে সোফা-ফ্রিজ-এলইডি, অত্যাধুনিক বাহনে সওয়ার হয়ে প্রচারে নামছেন দিলীপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Mar 2021 10:39 AM (IST)

দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রচারে এবার ‘হাইটেক’ গাড়ি। এই গাড়ির বিষয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, সভা করার ব্যবস্থার পাশাপাশি এই গাড়িতে ভিতরে টিভি, আরামদায়ক সোফা, ফ্রিজ থাকছে। পাশাপাশি থাকছে এলইডি স্ক্রিন, যাতে ভিডিও দেখানো যাবে। এই গাড়িতে এলিভেটেড প্ল্যাটফর্ম থাকছে। গাড়িটি তৈরি হয়েছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। বৃহস্পতিবার এই গাড়ি নিয়ে শুরু হবে প্রচার। আজ আরামবাগে (Arambagh) ৪ জন বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন। সঙ্গে এই গাড়ি নিয়ে যাবেন দিলীপ ঘোষ। এরপর রোড শো এবং সভা আছে বলে জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্বাচনী ইস্তেহার প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘তিনি নিজেই প্রমাণ করলেন গত ১০ বছরে তিনি কিছুই করেননি। যে ১০ বছরে কিছু করেনি, তাঁকে আবার ৫ বছরের জন্য মানুষ ভরসা করবে না’।