West Bengal Elections 2021: খড়গপুরের চা চক্রে অনুব্রতকে পাল্টা চ্যালেঞ্জ দিলীপের, 'এবার খেলা দেখাব আমরাই', হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Feb 2021 03:32 PM (IST)

আজ খড়গপুরে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে কলাইকুণ্ডার কাছে হরিয়াতাড়া গ্রামে চা-চক্রে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই চা চক্রে আজ আসার কথা জেপি নাড্ডার (JP Nadda)। সেখানে থেকে তৃণমূলকে নিশানা করে এবং অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) 'খেলা হবে' কটাক্ষের জবাবে দিলীপ ঘোষ বলেন, "খেলা তো দেখাব আমরা। যাদের স্ট্রাইকার, ডিফেন্ডার সব আমাদের দলে এসে গেছে, তারা আবার কী খেলা দেখাবে? ওদেরকে এবার গ্যালারিতে বসাব।"