West Bengal Elections 2021: আমজনতার চাল-ত্রিপল খেয়ে এবার দিদির দূত বেরিয়েছে : দিলীপ

আজ যোধপুর পার্কে চা-চক্রে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখান থেকে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee)আক্রমণ করে তিনি বলেন, 'দিদি বলছেন, মোদি চলবে না মোদি হঠাও। দুয়ারে দুয়ারে হয়ে গেল, পাড়ায় পাড়ায় হয়ে গেল এবার দূত বেরিয়েছে। ওঁরা চাল খেয়ে নিল, ত্রিপল খেয়ে নিল। মানুষ এবার পরিবর্তন চাইছেন।' পাশাপাশি কৃষকদের ইস্যু নিয়ে দিলীপ ঘোষ বলেন, "কোনও কৃষক তৃণমূলের সঙ্গে নেই, তাঁরা মোদির (Narendra Modi) সঙ্গে আছেন। আমরা জেলায় জেলায় কৃষকদের পক্ষে র‍্যালি করেছি।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola