West Bengal Elections 2021: 'সিপিএম ৩৪ বছরে যা পারেনি, ১০ বছরে সেই উন্নয়ন করেছি', খেজুরিতে দাবি মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Mar 2021 03:31 PM (IST)

আজ হলদিয়ার পাশাপাশি খেজুরিতে সভা করলেন তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। এদিন তিনি বলেন, ‘আন্দোলনের সময় সুজাতা দাস সিপিএমের হাতে শহিদ হয়েছিল। খুব লড়াকু মেয়ে ছিল। তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। রাস্তা তৈরি করে খেজুরির সঙ্গে বিভিন্ন জায়গা আমি যুক্ত করে দিয়েছি। সেতু তৈরি করে দিয়েছি। নন্দীগ্রাম-হলদিয়া সেতু তৈরি করে দেব। নন্দীগ্রামের মতো খেজুরির মানুষও লড়াই করেছে, আমার সাথ দিয়েছিল। তেখালি ব্রিজে আমার উপর গুলি চালানো হয়েছিল। আমরা ডঃ পার্থপ্রতিম দাসকে প্রার্থী করেছি, যে আপনাদের ঘরের ছেলে। পার্থ জিতলে যে কাজগুলো বাকি আছে সব দায়িত্ব নিয়ে করব। বামেরা ৩৪ বছর ধরে যা করতে পারতেনি আমি ১০ বছরের মধ্যে সেই উন্নয়ন করেছি, আগামী দিনেও করব।’