West Bengal Elections 2021: লক্ষ্য শক্তি প্রদর্শন, বামেদের ব্রিগেডে থাকছেন আব্বাস সিদ্দিকি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Feb 2021 11:28 AM (IST)

বাম-কংগ্রেসের ব্রিগেডে উপস্থিত থাকবেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি। বিধানসভা নির্বাচনের মুখে প্রথম ব্রিগেড। সেখান থেকে ঐক্যবদ্ধ জোটবার্তা দেওয়ার পাশাপাশি শক্তিপ্রদর্শন করাই লক্ষ্য বাম-কংগ্রেসের। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি।