West Bengal Elections 2021: মোদির সভার আগে খড়গপুরে ছেঁড়া হল বিজেপির পোস্টার-ব্যানার, কড়া প্রতিক্রিয়া দিলীপের

আজ খড়গপুরে (Kharagpur) নির্বাচনী জনসভায় আসছেন নরেন্দ্র মোদি (narendra Modi)। তার আগেই খড়গপুর শহরে ছেঁড়া হল প্রধানমন্ত্রীর ছবি সহ পোস্টার ও ব্যানার। এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘পোস্টার ছেঁড়ার পার্টি হয়ে গেছে তৃণমূল কংগ্রেস (TMC)। হারার ভয়ে ওরা কি করবে বুঝতে পারছে না। মুখ্যমন্ত্রীর (Mamata banerjee) কথার ধরন পাল্টে গেছে। তাঁর মুখ থেকে আমরা এই ধরণের কথা শুনতে অভ্যস্ত নই। ভয় দেখানোর, মারামারি করার ক্ষমতা চলে গেছে; তাই পোস্টার-ব্যানার ছিঁড়ে আমাদের আটকানোর চেষ্টা করছে। এইভাবে বিজেপিকে আটকানো যাবে না।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola