West Bengal Elections 2021: 'দিদিই অনুপ্রেরণা', TMC-তে যোগ দিয়ে বার্তা নীল-তৃণার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Mar 2021 03:08 PM (IST)

তৃণমূলে আরও তারকা যোগ। আজ তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রী নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ছোটপর্দার জনপ্রিয় এই জুটি। তাঁদের বিয়েতে হাজির হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরেই জল্পনা ছড়িয়েছিল তাঁদের যোগদানের। যদিও কিছুদিন আগে যোগদান জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তৃণা নিজেই। নীল বলেন, "দিদিকে দেখে অনুপ্রেরণা পাই। তাঁর ছত্রছায়ার নিচে থাকতে পারা আমার কাছে একটা স্বপ্ন।" তৃণা বলেন, "এর থেকে ভাল প্ল্যাটফর্ম হয় না। আমরা খুব ভাগ্যবান যে এটা পেয়েছি। দিদি আমার অনুপ্রেরণা।"