West Bengal Elections 2021: বিজেপির প্রার্থীতালিকা নিয়ে ক্ষোভের আঁচ দিল্লিতেও, দিলীপ-মুকুলকেও প্রার্থী করার ভাবনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Mar 2021 05:13 PM (IST)

প্রার্থী নিয়ে বিক্ষোভ। রাজ্য নেতৃত্বকে দিল্লি তলব অমিত শাহের (Amit Shah)। রাতেই কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশকে তলব। কেন প্রার্থী নিয়ে এত বিক্ষোভ? জানতে চান অমিত শাহ। দিলীপ ঘোষ, মুকুল রায়কে প্রার্থী করা নিয়ে ভাবনা চিন্তা চলছে বলে বিজেপি সূত্রে খবর। প্রার্থী নিয়ে রাতভর রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক অমিত শাহের।