West Bengal Elections 2021: শিলিগুড়িতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল্য

শিলিগুড়িতে (Siliguri) রাতের অন্ধকারে বেনামি পোস্টার বিজেপি (BJP) প্রার্থীর বিরুদ্ধে। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের (Shankar Ghosh) বিরুদ্ধে পোস্টার লাগানো হয়। পোস্টারে লেখা হয়েছে ‘ছাত্র আন্দোলনের কলঙ্ক শঙ্কর ঘোষকে একটিও ভোট নয়’-এর মতো বিভিন্ন স্লোগান। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি। সম্প্রতি সিপিএম (CPM) ছেড়ে বিজেপিতে যোগ দেন শঙ্কর ঘোষ। তাঁর বিরুদ্ধে এই পোস্টার লাগানোর ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ শঙ্কর। অপপ্রচারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola