West Bengal Elections 2021: ব্রিগেডে মোদি, শিলিগুড়িতে মমতা, জোড়া কর্মসূচির প্রস্তুতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Mar 2021 10:39 AM (IST)

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সাজো সাজো রব। ২০টি জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। ৩ হাজার কাটআউট তৈরি করা হয়েছে। মুরলী ধর সেন লেনের আশেপাশের লজ গুলি প্রায় ভর্তি হয়ে গেছে। গতকাল রাত থেকেই ভিড় জমাতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। অন্যদিকে শিলিগুড়িতেও স্পষ্ট ব্যস্ততা। আজ শিলিগুড়িতে দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১১টা থেকে সেই পদযাত্রা শুরু হওয়ার কথা।