West Bengal Elections 2021: 'দলে থেকে কাজ করতে পারছি না', তৃণমূল ছাড়ছেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদ সদস্য

ভোটের মুখে ফের উত্তর ২৪ পরগনায় তৃণমূলে ভাঙন। এবার দল ছাড়তে চলেছেন উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) জেলা পরিষদ সদস্য রঞ্জিত বিশ্বাস (Ranjit Biswas)। তিনি গতকাল তাঁর দল ছাড়তে চাওয়ার কথা জানান। তাঁর ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্বে সঙ্গে কথা হয়েছে। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে দল করছেন তিনি, জেলা পরিষদের সদস্য হওয়া সত্ত্বেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁকে দলীয় কোনও কর্মসূচিতে ডাকেন না। এনিয়ে বারবার প্রতিবাদ করেও তিনি ফল পাননি। দলে থেকে কাজ করতে পারছেন না তিনি, সেই কারণেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব মিটিয়ে নেওয়ার কথা বলেছেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola