West Bengal Elections 2021: হলদিয়ার ভোটার থেকে নন্দীগ্রামের ভোটার হলেন শুভেন্দু

এবার নন্দীগ্রামের ভোটার হিসাবে ভোট দেবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আগে তিনি তমলুকে ভোট দিতেন। তাঁর নতুন ভোটার কার্ড অনুযায়ী তিনি নন্দীগ্রামের ভোটার হয়েছেন। তাঁর বুথ হবে নন্দনায়কবার প্রাইমারি স্কুল। এটি রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বহিরাগত’ বলে নিজেকে ‘ভূমিপুত্র’ বলেছিলেন শুভেন্দু। প্রসঙ্গত, আজই মনোনয়ন জমা দিচ্ছেন নন্দীগ্রামের (Nandigram) বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন স্মৃতি ইরানি (Smriti Irani) ও ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি হলদিয়ায় রোড শো করবেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola