West Bengal Elections 2021: তৃণমূলের প্রার্থীতালিকায় কারা থাকছেন? কারা নতুন আসছেন?

দু-একদিনের মধ্যেই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে রাজনৈতিক মহলে এখন শুধুই ঘুরপাক খাচ্ছে কয়েকটা প্রশ্ন। তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় কারা থাকবেন? কারা নতুন আসছেন? বাদই বা পড়ছেন কারা? মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন। তৃণমূল সূত্রে খবর, প্রার্থী তালিকায় নতুন চমক হিসেবে থাকতে পারেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা মণ্ডল (Sujata Mondal), সিপিএম থেকে বহিষ্কৃত প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস থেকে আসা দেবরাজ চক্রবর্তীও। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola