West Bengal Elections 2021: রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ফেরালেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Feb 2021 12:23 PM (IST)

রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ফেরালেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ।
গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ ও বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। এরপরই বিজেপিতে যোগ দেওয়া
দুই বিধায়কের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা চরমে ওঠে। রাতে নোয়াপাড়ার বিধায়কের জন্য নিরাপত্তার বন্দোবস্ত করে রাজ্য সরকার। যদিও সুনীল সিংহ জানান, তিনি বিজেপিতেই আছেন। কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন। তাই নতুন করে তাঁর নিরাপত্তার প্রয়োজন নেই। পাশাপাশি সূত্রের খবর, বনগাঁ উত্তরের বিধায়ককেও নিরাপত্তা নেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনিও রাজি হননি বলে সূত্রের খবর।