West Bengal Elections 2021: 'বাংলার মেয়ে' বনাম 'বহিরাগত' তত্ত্বে সুর চড়ছে নন্দীগ্রামে

বাংলার মেয়ে বনাম বহিরাগত। এই তত্ত্বে এবার ধুন্ধুমার লড়াই। আরও উঁচু তারে বাঁধা নন্দীগ্রামের লড়াই। বাংলার মেয়ে বনাম ভূমিপুত্র। ভূমিপুত্র বনাম বহিরাগত বাগযুদ্ধের মধ্যেই বদলে গেল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঠিকানা। শুক্রবার নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী হলদিয়ায় মনোনয়ন জমা দিলেন নন্দীগ্রামের ভোটার হিসেবে। হলদিয়া মহকুমার অন্তর্গত নন্দীগ্রাম। বাড়ি কাঁথিতে। পুরনো কার্ড অনুযায়ী শুভেন্দু অধিকারী এতদিন হলদিয়ার ভোটার ছিলেন। নতুন এপিক কার্ড অনুযায়ী পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র এখন নন্দীগ্রামের ভোটার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola