West Bengal Elections 2021: 'এটা অটলবিহারীর বিজেপি নয়, দাঙ্গাকারী রাবণের বিজেপি', পাঁশকুড়ার সভায় আক্রমণে মমতা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  20 Mar 2021 05:13 PM (IST)
ABP News

হলদিয়া, খেজুরির পর পাঁশকুড়ার সভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, ‘বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। আমাদের লোকজন অঢেল। দলে কিছু মীরজাফর, কিছু বিশ্বাসঘাতক ছিল; তারা বেরিয়ে বিজেপিতে গেছে। এতে আমরা খুশি হয়েছি। বিজেপি কোটি কোটি টাকা দিয়ে অনেককে কিনেছে। সিপিএম-এর অত্যাচারী হার্মাদরা এখন বিজেপির বড় বড় ওস্তাদ। এই বিজেপি অটলবিহারী বাজপেয়ীর বিজেপি নয়। এটা গুণ্ডা, দাঙ্গাকারী রাবণের বিজেপি। বাইরে থেকে গুণ্ডা নিয়ে আসছে। ওই গুন্ডাদের দিয়ে ভোট দখলের চেষ্টা করবে ওরা। বাংলা তা হতে দেবে না। জলসম্পদের একটা অফিস বাংলায় ছিল, সেটা বিজেপি সরিয়ে নিয়ে গেছে। আমরা ৫ বছর ধরে কপালেশ্বরীর মতো ঘাটালে মাস্টারপ্ল্যান করার চেষ্টা করছি। কেন্দ্রীয় সরকার অনুমতি দিচ্ছে না। এটা হলে আর বন্যা হবে না। ২৫০০ হাজার কোটি টাকা খরচা করে উত্তর ও দক্ষিণবঙ্গ যুক্ত করার রাস্তা দিয়েছি। আমাদের সরকার থাকলে আরও রাস্তা তৈরি হবে, গ্রামের উন্নয়ন হবে।’

  • হোম
  • ভিডিও
  • নির্বাচন
  • West Bengal Elections 2021: 'এটা অটলবিহারীর বিজেপি নয়, দাঙ্গাকারী রাবণের বিজেপি', পাঁশকুড়ার সভায় আক্রমণে মমতা

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন