West Bengal Elections 2021: বরানগরে বিজেপির পার্টি অফিস ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল

বরানগরে (Baranagar) বিজেপির (BJP) অস্থায়ী পার্টি অফিসে ভাঙচুর, অভিযোগ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে। একজনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বিজেপি কর্মীরা। ঘটনাটি ঘটেছে বরানগর পুরসভার ১৭নং ওয়ার্ডে। বিজেপির দাবি, এলাকায় বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তিতে কালি লাগানোর ঘটনায় গতকাল প্রতিবাদ সভা হয়। সভার শেষে এলাকার তৃণমূল কংগ্রেস (TMC) আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের পার্টি অফিস ভাঙচুর করে বলে অভিযোগ। এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola