West Bengal Elections 2021: ঘোষণার অপেক্ষা নয়, নিজের নামে দেওয়াল লিখন শুরু গোসাবার বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় (Gosaba) প্রার্থী তালিকা ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু হয়ে গেল। নিজেই নিজের নামে দেওয়াল লিখন শুরু করলেন গোসাবার তৃণমূল বিধায়ক (TMC MLA)। তিনি যে নিজেই প্রার্থী আর সে বিষয়ে কোনও বিরোধ নেই বলে দাবি করেছেন গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর (Jayanta Naskar)। তবে গেরুয়া শিবিরের দাবি, এই কেন্দ্রে অন্য কেউ প্রার্থী হতে পারেন, সেই আশঙ্কা থেকেই প্রচারের কাজ আগেভাগে শুরু করে দিয়েছেন তৃণমূল বিধায়ক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola