West bengal Elections 2021: সোনারপুরে শাসকের গোষ্ঠীকোন্দল, প্রার্থীর সামনেই ক্ষোভপ্রকাশ বিদায়ী বিধায়কের অনুগামীদের

সোনারপুর দক্ষিণে দলীয় প্রার্থীর সামনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলে নির্বাচনী কমিটিতে জায়গা না পাওয়ায় প্রার্থী লাভলি মৈত্রের সামনেই ক্ষোভ উগড়ে দিলেন বিদায়ী তৃণমূল বিধায়ক জীবন মুখোপাধ্য়ায়ের অনুগামীরা। বিক্ষুব্ধ তৃণমূল (TMC) কর্মীদের দাবি, দলের জেলা সভাপতি এবং তৃণমূলের সোনারপুর শহর সভাপতির নেতৃত্বে এলাকায় সাংগাঠনিক দুর্বলতা দেখা গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেন তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola