West Bengal Elections 2021: আসানসোল দক্ষিণে সায়নী ঘোষকে প্রার্থী করা নিয়ে তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Mar 2021 08:05 AM (IST)

আসানসোল দক্ষিণ কেন্দ্রে অভিনেত্রী সায়নী ঘোষকে টিকিট দিয়েছে তৃণমূল। এই নিয়ে তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব দানা বেঁধেছে। স্থানীয় কাউকে প্রার্থী না করায়, প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। এই নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি।