West Bengal Elections 2021: সরলা মুর্মুকে প্রার্থীপদ থেকে সরাল তৃণমূল, প্রার্থী হচ্ছেন প্রদীপ বাস্কে

বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই প্রার্থীপদ থেকে সরিয়ে দেওয়া হল সরলা মুর্মুকে (Sarala Murmu)। অসুস্থতার কারণ দেখিয়ে মালদার হবিবপুরের (Habibpur) প্রার্থীকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস (TMC)। বদলে সেখানে প্রার্থী হচ্ছেন প্রদীপ বাস্কে (Pradip Baske)। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায় জানিয়েছেন, নিজের ইচ্ছা চরিতার্থ করতে কেউ যেখানে খুশি যেতে পারেন। ওঁর শারীরিক কারণে সরানো হয়ে থাকতে পারে। যেখানে ভালো প্রার্থী থাকেন, তাঁকেই বেছে নেওয়া হয়। জয়ের সম্ভাবনা যাঁর বেশি তাঁকেই প্রার্থী করবে দল।

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola