West Bengal Elections 2021: মেটিয়াবুরুজে MIM-কে সভায় 'না' প্রশাসনের, আদালতের দ্বারস্থ ওয়েইসির দল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Feb 2021 05:01 PM (IST)

মেটিয়াবুরুজে মিমকে (MIM) সভা করতে 'বাধা' দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। মিমের কর্মী-সমর্থকদের 'মারধর'-এরও অভিযোগ উঠেছে। প্রশাসনের কাছে অনুমতি চেয়েও না মেলার অভিযোগ। আট দিন আগে চাওয়া হয়েছিল অনুমতি, দাবি মিমের। বিহিত চাইতে হাইকোর্টে যাচ্ছে মিম (MIM)।