বিজেপির বিরুদ্ধে লাভপুরে তৃণমূলের পতাকা পোড়ানোর অভিযোগ, তৃণমূলের কর্মীকে মারধরের অভিযোগ সিউড়িতে
ABP Ananda web desk | 11 Feb 2021 10:36 AM (IST)

বীরভূমে আজই বিজেপির পরিবর্তন যাত্রার রথ আসার কথা। তার আগে গতকাল রাতে দুটি ঘটনাকে কেন্দ্র করে সিউড়ি ও লাভপুরে উত্তেজনা ছড়াল। তৃণমূলের অভিযোগ, পরিবর্তন যাত্রা উপলক্ষে গতকাল রাতে সিউড়িতে বিজেপি কর্মীরা তৃণমূলের পতাকা খুলে দলীয় পতাকা টাঙাচ্ছিলেন। এক তৃণমূল কর্মী প্রতিবাদ করতে গেলে তাঁকে বিজেপি কর্মীরা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। ওই তৃণমূল কর্মীকে সিউড়ির জেলা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। অভিযোগ দায়ের হয়েছে সিউড়ি থানায়। যদিও বিজেপি মারধরের অভিযোগ অস্বীকার করেছে। গতকাল রাতেই লাভপুরে বিজেপির বিরুদ্ধে দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ করেছে তৃণমূল। সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।