West Bengal Elections 2021: দেওয়াল লিখনে 'খেলতে পারবেন তো?' বনাম 'ভাঙা পায়েই খেলা হবে'

নন্দীগ্রামে প্রচার করতে গিয়ে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যা নিয়ে রাজ্য-রাজনীতি এখন তোলপাড়। তৃণমূলের (TMC) অভিযোগ, চক্রান্ত করে হামলা চালানো হয়েছে। বিজেপির দাবি, গোটাটাই সহানুভূতি আদায়ের চেষ্টা। এই টানাপোড়েনের আঁচ এবার পড়ল দেওয়াল লিখনেও। এগরা মহকুমার বিভিন্ন এলাকায় চোখে পড়েছে এই দেওয়াল লিখন। বিজেপির তরফে লেখা হয়েছে, খেলা তো হবেই। কিন্তু খেলতে পারবেন তো? নন্দীগ্রামের রেয়াপাড়ায় মুখ্যমন্ত্রীর ভাড়া বাড়ির এলাকাতেও বিজেপির তরফে একই ধরনের দেওয়াল লেখা হয়েছে। পাল্টা তৃণমূলের তরফে দেওয়াল লেখা হয়েছে খেলা হবে, ভাঙা পায়েই খেলা হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola