✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

West Bengal Elections: 'রাজনৈতিকভাবে লড়তে পারে না, রেড করার ভয় দেখায়', পাঁশকুড়ার সভায় বিজেপিকে নিশানা মমতার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  20 Mar 2021 04:47 PM (IST)

হলদিয়া, খেজুরির পর পাঁশকুড়ার সভায় যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘আমাদের সরকার থাকলে আপনাদের আর রেশন দোকানে যেতে হবে না। দুয়ারে সরকার বিনামূল্যে বাড়িতে রেশন পৌঁছে দেবে। মোদি সরকার গ্যাসের দাম বাড়িয়ে ৮০০ টাকা করে দিয়েছে। নির্বাচনের আগে ১০০ কমাতে পারে, আবার পরে বাড়িয়ে দেবে। কেরোসিন তেল দিচ্ছে না। পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে দিচ্ছে। তাই গরিব মানুষ নরেন্দ্র মোদিকে ভোট দেবে না, বিজেপি ভোট পাবে না। বিজেপির (BJP) নেতারা সব ডাকাত। পিএম কেয়ারে কোভিডের জন্য আসা টাকা নরেন্দ্র মোদি ফাঁকা করে দিয়েছে। জনসাধারণকে আমি টাকা দিয়ে কোভিড টিকা দিতে চেয়েছিলাম, কিন্তু কেন্দ্রীয় সরকার দিল না। বিহারে নির্বাচনের আগে ইনজেকশন দেওয়ার নামে ভোট চাইল। ভোট পাওয়ার পর দিল না, পালিয়ে গেল। প্রত্যেককে ১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিল মোদি, দেয়নি। জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করতে সেই দিয়ে ভোট কেনার চেষ্টা করবে। ওরা টাকা দিলেও ওদের ভোট দেবেন না। আমি এই রাজ্যে এনপিআর, এনআরসি হতে দেব না। রেড করার ভয় দেখায়, রাজনৈতিকভাবে বিজেপি লড়াই করতে পারে না।’

  • হোম
  • ভিডিও
  • নির্বাচন
  • West Bengal Elections: 'রাজনৈতিকভাবে লড়তে পারে না, রেড করার ভয় দেখায়', পাঁশকুড়ার সভায় বিজেপিকে নিশানা মমতার

TRENDING VIDEOS

"মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?45 Minutes ago

কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ56 Minutes ago

"দেশের মানুষ এই অরাজকতাকে স্বীকার করবে না", মন্তব্য যোগী আদিত্যনাথের1 Hour ago

"পুজোর আগে ১১ হাজার পুলিশের চাকরি", প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর1 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.