West Bengal Elections: পরিযায়ী শ্রমিকদের খরচা করে ফিরিয়ে এনেছি, ভোটটা আমাকেই দেবেন : মমতা

আজ হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘আমি পরিযায়ী শ্রমিকদের খরচা করে ফিরিয়ে নিয়ে এসেছি। যারা বাইরে কাজ করেন, তাঁরা ভোটটা আমাকেই দেবেন। নাহলে বিজেপি এনপিআর করে লোকজনকে বাদ দিয়ে দেবে। আসামে ১৪ লক্ষ লোককে বাদ দিয়েছে। আমি করতে দেব না। বাংলার মানুষ বাংলায় থাকবে। বহিরাগতদের বাংলায় থাকতে দেব না। প্রতিদিন কারও না কারও বাড়িতে তল্লাশি করছে। ওরা মানুষকে ভয় দেখায়, লুঠ করে, মা বোনেদের উপর অত্যাচার করে। সারা ভারতবর্ষে ১ বছর ধরে কৃষক আন্দোলন চলছে। আইন করে কৃষকদের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা হলদিয়াকে উন্নত করার চেষ্টা করছি। আমাকে বারবার আঘাত করেছে। বিজেপিকে ভোট দিলে আপনাদের সব কিছু দখল করে আপনাদের তাড়িয়ে দেবে।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola