Yashwant Sinha joins TMC: তৃণমূলে যোগদান যশবন্ত সিনহার, 'ওনাকে পেয়ে গর্বিত', বললেন সুব্রত

আজ তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন যশবন্ত সিনহা (Yashwant Sinha)। সুদীপ্ত-ডেরেক-সুব্রতদের উপস্থিতিতে যোগ দেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রকেরও দায়িত্বে ছিলেন তিনি। বর্তমান বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। তারপর তিনি দলত্যাগ করার সিদ্ধান্ত নেন। এরপর আজ তৃণমূলে যোগ দিলেন তিনি। সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukharjee) বলেন, ‘ওনাকে পেয়ে আমরা গর্বিত। শুধু ভোটের রাজনীতির জন্য নয়, আমরা ওনাকে আন্তরিকভাবে গ্রহণ করছি। তিনি শুধুমাত্র বিহারের মানুষ নয়। নেতা হিসাবে সারা ভারতবর্ষের জন্য তাঁর অনেক অবদান রয়েছে’।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola