Yogi Adityanath's Bengal Visit: 'নমস্কার বাংলা..', মালদায় আসার আগে ট্যুইট যোগীর

আজ বাংলায় আসার আগে ট্যুইট করেন যোগী আদিত্যনাথ। লেখেন, "নমস্কার বাংলা। সনাতন সংস্কৃতির পীঠে আসার সৌভাগ্য হবে আমার। বন্দেমাতরম মন্ত্রে দীক্ষিত বীরভূমিকে আমার প্রণাম। এই মন্ত্রে দেশে জাগরিত হয়েছিল রাষ্ট্রীয় চেতনা।" আজ মালদায় বিজেপির (BJP) উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রার (Parivartan yatra) সমাপ্তি সভায় যোগ দিচ্ছেন উত্তরপ্রদেশের (মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ গাজোল কলেজের মাঠে এই সভায় যোগ দেবেন তিনি। এই সভায় উপস্থিত থাকবেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo), দেবশ্রী চৌধুরী (Debashree Choudhury), অর্জুন সিংহ (Arjun Singh), সায়ন্তন বসু (Sayantan Basu), অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chyatterjee) সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola