Om Sahani: বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে আয়োজন করা হচ্ছে থিয়েটার ওয়ার্কশপ, অভিনয়ে থাকবেন ওম সাহানি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Nov 2022 12:41 PM (IST)

বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে মিউজিক্যাল থিয়েটারের আয়োজন করেছে কোলাহল থিয়েটার ওয়ার্কশপ। ২০জন শিশুকে নিয়ে তাঁদের এবারের প্রয়াস ‘চুপচাপ চার্লি’। এই মিউজিক্যাল থিয়েটারের মূল ভাবনা নাইজেল আকারার। এই নাটকের হাত ধরেই প্রথমবার নাট্যমঞ্চের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে ওম সাহানির। মোহনের চরিত্রে অভিনয় করছেন ওম। আর তাঁর বিপরীতে রাইয়ের ভূমিকায় দেখা যাবে দেবলীনা কুমারকে। তাঁদের প্রস্তুতির ঝলকে এবার চোখ রাখা যাক।
চুপচাপ চার্লি-র মহড়া