Aryan Khan Case: ক্রুজ কর্ডেলিয়া মাদককাণ্ডে ক্লিনচিট পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 May 2022 08:36 AM (IST)

ক্রুজ কর্ডেলিয়া মাদককাণ্ডে ক্লিনচিট পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর চার্জশিটে উল্লেখ, আরিয়ানের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এই ঘটনায় তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে এনসিবির বিরুদ্ধে। কাঠগড়ায় তৎকালীন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে। যা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কেন্দ্র।