সমন করণ জোহরকে? বাড়ির পার্টির ভিডিওর সত্যতায় ফরেন্সিকের সিলমোহরের পর এনসিবি নজরে কি এবার স্টারমেকার? জল্পনা বাড়ছে

মাদক-তদন্তের মধ্যে যেদিন মুম্বই ফিরলেন করণ জোহর, সেদিনই তাঁর বাড়ির পার্টির ভিডিওর সত্যতায় সিলমোহর দিল ফরেন্সিক। এবার কি তাঁকে সমন পাঠাবে এনসিবি? বাড়ছে জল্পনা। ৭ দিনের এনসিবি হেফাজতে ক্ষিতিজ। মুম্বইয়ে একাধিক ড্রাগ মাফিয়ার সঙ্গে যোগ, নাম জড়াচ্ছে বলিউড অভিনেতাদেরও। শুক্রবার রকুলপ্রীত, শনিবার দীপিকা, শ্রদ্ধা, সারা আলিকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদ পর্বের মধ্যেই গ্রেফতার করণ জোহর ঘনিষ্ঠ ক্ষিতিজ রবি প্রসাদ। এবার কি এনসিবির তলবের মুখে পড়তে চলেছেন বলিউডের স্টার মেকার করণ জোহর? জল্পনা উস্কে দিয়েছে গত বছরের ২৮ জুলাই, করণের বাড়ির পার্টির এই ভিডিও। ভিডিওতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন, রণবীর কপূর, বরুণ ধবন, অর্জুন কপূর, শাহিদ কপূর, ভিকি কৌশলের মতো তারকাদের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola