K K Death Update: প্রয়াত সঙ্গীতশিল্পী কে কে, অনুষ্ঠান-বিরতিতে ব্যাক স্টেজে বিশ্রাম নেন, জানাচ্ছেন নজরুল মঞ্চের কর্মচারীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jun 2022 08:51 AM (IST)

মাত্র ৫৩ বছর বয়সে কলকাতায় প্রয়াত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ। গতকাল নজরুল মঞ্চে গুরুদাস কলেজের অনুষ্ঠানে এসে গান গাওয়ার সময় অসুস্থ বোধ করেন কে কে। সূত্রের খবর, অনুষ্ঠানের সময় স্পট লাইট অফ করতে বলেছিলেন গায়ক। অনুষ্ঠান-বিরতিতে ব্যাক স্টেজে বিশ্রামও নেন তিনি। এরপর থেকে হোটেলে ফিরে যান কে কে। সেখান থেকে CMRI হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।