১০ জুন থেকে শুরু হয়ে যাবে সিনেমা ও সিরিয়ালের শ্যুটিং, ১৫ জুন থেকে টেলিভিশনের পর্দায় দেখা যাবে নতুন পর্ব
ড্রয়িং রুমের বিনোদন ফিরবে চেনা ছন্দে। ৮৩ দিন পর দরজা খুলতে চলেছে টলিপাড়ার। ১০ জুন থেকে শুরু হয়ে যাবে সিনেমা ও সিরিয়ালের শ্যুটিং। বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত ১০ বছরের নীচে কোনও শিশু শিল্পীকে নিয়ে শ্যুটিং করা যাবে না। ৬৫ বছরের ঊর্ধেব যে সব শিল্পী আছেন, তাঁরা চাইলে অভিনয় করতে পারেন। তবে, সেক্ষেত্রে লিখিত সম্মতি দিতে হবে। ১৫ জুন থেকে টেলিভিশনের পর্দায় দেখা যাবে সিরিয়ালের নতুন পর্ব।
Tags :
Tollygunge Movie Serial Shooting Aroop Biswas Tollywood Shooting ABP Live West Bengal Lockdown Abp Ananda