Anjana Bhowmik Demise: প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। ABP Ananda Live
ABP Ananda | 17 Feb 2024 10:30 PM (IST)

West Bengal News: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক (Anjana Bhowmik)। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কলকাতায় (Kolkata) বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। শুক্রবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয় তাঁকে। এদিন সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। (Anjana Bhowmick) হাসপাতালে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। ABP Ananda Live