বাজারে এল অ্যাপল ওয়াচ সিরিজ ৬, জানাবে দেহে অক্সিজেনের মাত্রা, থাকবে হাত ধোওয়ার রিমাইন্ডার

অ্যাপল বাজারে আনল ওয়াচ সিরিজ ৬। করোনা আবহে এতে যুক্ত হয়েছে নতুন প্রযুক্তি। এই ঘড়ির মাধ্যমে রক্তে অক্সিজেনের মাত্রা জানা যাবে। আগের ওয়াচ সিরিজ ৫ এর তুলনায় এর ডিসপ্লের উজ্জ্বলতা বেশি।  ডিজাইনও অনেকটাই আলাদা।  হাতে পরার ১৫ সেকেন্ডের মধ্যেই ওই ঘড়ি রক্তে অক্সিজেনের মাত্রা বুঝতে সক্ষম বলে অ্যাপলের দাবি।  গ্রাহককে ২০ সেকেন্ড ধরে হাত ধোওয়ার বিষয়টিও মনে করিয়ে দেবে ওই ঘড়ি। বাড়ি আসার পর যে হাত ধুতে হবে, তাও জানিয়ে দেবে অ্যাপল সিক্স।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola