রক্ষণাবেক্ষণের স্বার্থে ৫ মিটার সরাতে হবে টানেল বোরিং মেশিন, হাইকোর্টে রিপোর্ট মেট্রো কর্তৃপক্ষের

বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রো বিপর্যয়কাণ্ডে হাইকোর্টে রিপোর্ট পেশ মেট্রো কর্তৃপক্ষের। রক্ষণাবেক্ষণের স্বার্থে ৫ মিটার সরাতে হবে টানেল বোরিং মেশিন। তার জেরে ফের ধস অথবা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই বলে রিপোর্টে দাবি মেট্রো কর্তৃপক্ষের। মেশিন সরানোর সময় উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস। বউবাজার বিপর্যয়ের জেরে মেট্রোর দুটি টানেল বোরিং মেশিনের মধ্যে একটি নষ্ট হয়ে যায়। আরেকটি মেশিন ৫ মিটার সরানোর জন্য হাইকোর্টে আবেদন করে মেট্রো। আদালতে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পেশ করে মেট্রো কর্তৃপক্ষ জানায়, নির্মলচন্দ্র দে স্ট্রিটের কাছে যে টানেল বোরিং মেশিনটি রয়েছে, সেটি সচল রাখতে ৫ মিটার সরাতে হবে। মাটির নিচে মেশিনটি সরালে নতুন করে আর সমস্যা হবে না বলেই রিপোর্টে  দাবি করেছে মেট্রো কর্তৃপক্ষ। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলার পরবর্তী শুনানি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola