রাফালকাণ্ডে মোদিকে নিয়ে মন্তব্যের জন্য রাহুলের দুঃখপ্রকাশের দাবি, কলকাতায় কংগ্রেসের দফতরের সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ

রাফালকাণ্ডে মোদিকে নিয়ে মন্তব্যের জেরে রাহুলের দুঃখপ্রকাশের দাবিতে কলকাতায় কংগ্রেসের দফতরের সামনে বিজেপি কর্মীদের তাণ্ডব। কালি ছোড়া হল গেটে, রাহুলের পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ। কালি ছেটানো হয় পুলিশের উর্দিতেও। সকালে রামলীলা ময়দান থেকে মিছিল করে বিধান ভবনের সামনে আসেন বিজেপি কর্মীরা। এরপরই বেধে যায় ধুন্ধুমার। কালি ছেটানো হয় কংগ্রেসের দফতরের গেটে, তা কেয়ার টেকারের গায়ে লাগে। ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের পোশাকেও কালি ছেটানো হয়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola