চাঁদনি রাতে তাজমহল দেখার সুযোগ, তিন ঘণ্টার জন্য খরচ মাত্র ২০ টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Nov 2019 11:57 AM (IST)

চাঁদনি রাতে এবার সুযোগ মিলবে তাজমহল দেখার। যমুনার ধারে তাজমহলের পিছনের একটি গেট খুলে দেওয়া হল। ২০ টাকার বিনিময়ে তিন ঘণ্টার জন্য তাজ দেখার সুযোগ মিলবে। সকালেও একই সময়ের জন্য নতুন ভিউ পয়েন্ট খোলা থাকবে। ভরা পর্যটনের মরসুমে আরও বেশি পর্যটক টানতে এই উদ্যোগ উত্তরপ্রদেশ সরকারের