রেলের কমিটিতে সদস্যপদ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা মামলায় হৃষিকেশ থেকে গ্রেফতার অন্যতম অভিযুক্ত

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  29 Nov 2019 01:27 PM (IST)
ABP News
রেলের কমিটিতে সদস্যপদ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা মামলায় উত্তরাখণ্ডের হৃষিকেশ থেকে গ্রেফতার অন্যতম অভিযুক্ত। বেহালার সরশুনার বাসিন্দা ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন, জোনাল রেলওয়ে ইউজার কনসালটেটিভ কমিটি-র সদস্যপদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক দফায় প্রায় ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সেই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বিজেপির শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি, মুকুল ঘনিষ্ঠ বাবান ঘোষ। এফআইআর-এ নাম রয়েছে প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়েরও। তার প্রেক্ষিতেই তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে কলকাতা পুলিশ। এই মামলায় অন্যতম অভিযুক্ত রাহুল সাউ দীর্ঘদিন ধরে উত্তরাখণ্ডের হৃষিকেশে আত্মগোপন করে ছিল। তাকে গ্রেফতার করে কলকাতা গোয়েন্দা পুলিশ। ট্রানজিট রিমান্ডে নিয়ে আনা হচ্ছে কলকাতায়।
  • হোম
  • ভিডিও
  • খবর
  • রেলের কমিটিতে সদস্যপদ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা মামলায় হৃষিকেশ থেকে গ্রেফতার অন্যতম অভিযুক্ত

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন