সোমবার থেকে কর্মীদের ১০০% উপস্থিতি বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি কলকাতা পুরসভার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jun 2020 11:45 PM (IST)

৮ জুন থেকে কর্মীদের ১০০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করলো কলকাতা পুরসভা। সোমবার থেকে শুরু সমস্ত বিভাগের কাজ। সব বিভাগের আধিকারিক ও কর্মীকে অফিসে আসতে হবে। যারা উপস্থিত থাকবেন না, তাঁদের চিহ্নিত করা হবে অনুপস্থিত বলে।