কাজাখস্তানে দোতলা বাড়ির ওপর ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত ১৪

কাজাখস্তানে দোতলা বাড়ির ওপর ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। মৃত ১৪। আহত ৩৫ জনেরও বেশি। বেক এয়ারলাইন্সের বিমানটি ৯৫ জন যাত্রী ও ৫ জন ক্রু নিয়ে কাজাখস্তানের রাজধানী নূর-সুলতান যাচ্ছিল। আলমাটি শহরের কাছে টেক-অফের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বিমান চালক। তার ফলে উচ্চতা নির্ধারণ করতে না পেরে, দোতলা বাড়ির ওপর ভেঙে পড়ে বিমানটি। উদ্ধারকাজ চলছে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola