মহারাষ্ট্রে মালগাড়িতে পিষে মৃত্যু ১৪ পরিযায়ী শ্রমিকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 May 2020 09:39 AM (IST)

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা। শ্রীরঙ্গাবাদে মালগাড়িতে পিষে অন্তত ১৪ জন শ্রমিকের মৃত্যু । রেল লাইনের উপর দিয়ে বাড়ি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন সেখানেই।