ওড়িশার জাজপুরের শঙ্খচিলা গ্রামে হাতির হামলায় মৃত ২, আহত ২
ক্ষেপে গেলে গজরাজ কতটা মারাত্মক, তার প্রমাণ পেলেন ওড়িশার জাজপুরের শঙ্খচিলা গ্রামের বাসিন্দারা। ধানক্ষেতে নেমে পড়া হাতির পালকে তাড়াতে নেমে পড়েছিলেন গ্রামের বাসিন্দারা। তাড়া খেয়ে সরে যাচ্ছিল হাতির পাল। ঠিক এই সময়ে অত্যুত্সাহী এক গ্রামবাসী পিছন থেকে সপাটে বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন একটি দাঁতালকে। মার খেয়েই ঘুরে দাঁড়ায় ওই হাতি। তাড়া করে গ্রামবাসীদের। হামলায় ২ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।